জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত একাধিক প্রতিনিধি বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলেও যোগ দেন।
বিএনপিতে যোগ দিয়ে জাকসু ভিপি আবদুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তরুণ শিক্ষার্থীদের এই অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।
এদিন জিতুর বিএনপিতে যোগদানের পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা ছাত্রদলে যোগ দেন। তারা হলেন— শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তবে তারা যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
এছাড়াও ছাত্রদলে যোগদান করেছেন- নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব,আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল,আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর,রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক,নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ,বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি,মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।
উল্লেখ্য, আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জুলাই আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের আন্দোলনেও তিনি প্রথম সারিতে ছিলেন।
বিশেষ করে জুলাই আন্দোলনের সময় তার দৃঢ় ও সোচ্চার অবস্থানের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন