ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনের ৭ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার সাত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছেন। যোগদানকারী নেতাকর্মীরা হলেন মো. সাব্বির, মো. আল-আমিন, মো. রায়হান, মো. আকাশ, তুহিন, তানজিল হোসেন ও মো. সিয়াম। তারা সবাই রায়পুর পৌরসভার বাসিন্দা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতেই তরুণদের এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবাগত ছাত্রনেতারাও আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা বিএনপির নেতা হারুনুর রশীদ হিরু, রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানি, জেলা জজ আদালতের পিপি মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, অ্যাডভোকেট এমরান হোসেন, শাহরিয়ার ফয়সাল, মাহফুজুর রহমান হৃদয়, অ্যাডভোকেট গাজী আমিন উল্ল্যাহ, সদর বিএনপির নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকনসহ মহিউদ্দিন দিপু।

বিষয় : NCP বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রদলে যোগদান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের ৭ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার সাত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছেন। যোগদানকারী নেতাকর্মীরা হলেন মো. সাব্বির, মো. আল-আমিন, মো. রায়হান, মো. আকাশ, তুহিন, তানজিল হোসেন ও মো. সিয়াম। তারা সবাই রায়পুর পৌরসভার বাসিন্দা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতেই তরুণদের এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবাগত ছাত্রনেতারাও আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা বিএনপির নেতা হারুনুর রশীদ হিরু, রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানি, জেলা জজ আদালতের পিপি মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, অ্যাডভোকেট এমরান হোসেন, শাহরিয়ার ফয়সাল, মাহফুজুর রহমান হৃদয়, অ্যাডভোকেট গাজী আমিন উল্ল্যাহ, সদর বিএনপির নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকনসহ মহিউদ্দিন দিপু।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪