ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার

ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার
ছবিঃ প্রধান নির্বাচন কমিশনার

ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, গ্রাম-গঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ঈদের আনন্দের মতো পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি, যাতে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যায়।

কিছু জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য গোলমালের খবর পাওয়া গেছে জানিয়ে সিইসি বলেন, এসব ঘটনা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয় : প্রধান নির্বাচন কমিশনার election2026

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, গ্রাম-গঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ঈদের আনন্দের মতো পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি, যাতে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যায়।

কিছু জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য গোলমালের খবর পাওয়া গেছে জানিয়ে সিইসি বলেন, এসব ঘটনা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪