ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগ নুরুল হক নুরের

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে ও নির্বাচনী কার্যক্রমে প্রশাসনের একটি “প্রশ্নবিদ্ধ ও নাটকীয়” আচরণ তিনি লক্ষ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৯ মিনিটে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন নুর। তিনি গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার। ভোট দেওয়ার পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, এটি একটি ঐতিহাসিক ভোট। আমি যে কেন্দ্রের ভোটার, সেখানে ভোট দিয়েছি। তবে প্রশাসনের একটি প্রশ্নবিদ্ধ ভূমিকা আমি লক্ষ করেছি।

তিনি অভিযোগ করে বলেন, তার প্রধান নির্বাচনী এজেন্টকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘ সময় কোনো কারণ ছাড়াই আটকে রাখা হয়েছিল। এছাড়া তার নির্বাচনী এলাকার ১২৪টি ভোটকেন্দ্রে কর্মীদের জন্য সাধারণ নাস্তার খরচ বাবদ যে অর্থ পাঠানো হচ্ছিল, সেখানেও প্রশাসনের বাধার অভিযোগ তোলেন তিনি।

নুর বলেন, আমাদের প্রতি ভোটকেন্দ্রে নাস্তার খরচ পৌঁছানো লাগে। সে জন্য তিন লাখ টাকা ছিল। সেখানে প্রশাসনের নাটকীয় একটি ভূমিকা দেখেছি।

সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, আমি পুরো এলাকা এখনো ঘুরে দেখিনি, তবে সেনাবাহিনীর ভূমিকা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে।

নিজ এলাকা চর বিশ্বাসের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে নুর বলেন, আমার বাড়ি চর বিশ্বাস। সেখানে দেখেছি, বাড়ির পুকুরের পাড়ে আমার ছেলেদের ওপর কোনো কারণ ছাড়াই অতর্কিত হামলা করা হয়েছে। চরকাজল ও চরবিশ্বাস এলাকায় একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।

তবে এ বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয় : election2026 নুরুল হক নুর প্রশাসন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগ নুরুল হক নুরের

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে ও নির্বাচনী কার্যক্রমে প্রশাসনের একটি “প্রশ্নবিদ্ধ ও নাটকীয়” আচরণ তিনি লক্ষ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৯ মিনিটে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন নুর। তিনি গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার। ভোট দেওয়ার পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, এটি একটি ঐতিহাসিক ভোট। আমি যে কেন্দ্রের ভোটার, সেখানে ভোট দিয়েছি। তবে প্রশাসনের একটি প্রশ্নবিদ্ধ ভূমিকা আমি লক্ষ করেছি।

তিনি অভিযোগ করে বলেন, তার প্রধান নির্বাচনী এজেন্টকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘ সময় কোনো কারণ ছাড়াই আটকে রাখা হয়েছিল। এছাড়া তার নির্বাচনী এলাকার ১২৪টি ভোটকেন্দ্রে কর্মীদের জন্য সাধারণ নাস্তার খরচ বাবদ যে অর্থ পাঠানো হচ্ছিল, সেখানেও প্রশাসনের বাধার অভিযোগ তোলেন তিনি।

নুর বলেন, আমাদের প্রতি ভোটকেন্দ্রে নাস্তার খরচ পৌঁছানো লাগে। সে জন্য তিন লাখ টাকা ছিল। সেখানে প্রশাসনের নাটকীয় একটি ভূমিকা দেখেছি।

সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, আমি পুরো এলাকা এখনো ঘুরে দেখিনি, তবে সেনাবাহিনীর ভূমিকা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে।

নিজ এলাকা চর বিশ্বাসের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে নুর বলেন, আমার বাড়ি চর বিশ্বাস। সেখানে দেখেছি, বাড়ির পুকুরের পাড়ে আমার ছেলেদের ওপর কোনো কারণ ছাড়াই অতর্কিত হামলা করা হয়েছে। চরকাজল ও চরবিশ্বাস এলাকায় একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।

তবে এ বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪