ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ২ জামায়াত নেতা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামায়াতের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উল্লাপাড়া উপজেলার গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জামায়াতের নেতাকর্মীরা দোকানটিতে ভাঙচুর চালিয়ে নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আব্দুল লতিফ ১০ থেকে ১২ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। এর জের ধরে ‘পূর্বশত্রুতার কারণে’ শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম জানান, শনিবার সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : জামায়াত Bnp হামলা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ২ জামায়াত নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামায়াতের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উল্লাপাড়া উপজেলার গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জামায়াতের নেতাকর্মীরা দোকানটিতে ভাঙচুর চালিয়ে নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আব্দুল লতিফ ১০ থেকে ১২ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। এর জের ধরে ‘পূর্বশত্রুতার কারণে’ শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম জানান, শনিবার সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪