চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রামগতি থানা-য় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার ও আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে চাঁদা দাবি করে।
অভিযোগে বলা হয়, চর পোড়াগাছা ইউনিয়নের একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর, কাজ বন্ধ করে দেওয়া এবং মালিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া রামদয়াল বাজারে এক ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আরেক ঘটনায় একই দিনে বাজার এলাকায় অস্ত্র নিয়ে মহড়া ও শক্তি প্রদর্শনের পাশাপাশি একটি দোকানে ভাঙচুরের অভিযোগ ওঠে।
২৬ জন আসামি এসব ঘটনায় রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের এক নেতা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মোট ২৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে নবনির্বাচিত এমপি নিজান বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলীয় নির্দেশনা অমান্য করে কেউ অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনের বিজয়কে পুঁজি করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল বা সহযোগী সংগঠনের কেউ অপরাধ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : Bnp এমপি ২৬ নেতাকর্মী মামলা
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন