গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান
বরিশালের গৌরনদী উপজেলা এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর সামনের খোলা জায়গায় অনুমতি ছাড়াই টিনশেড ও দোকানঘর নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণকাজ চলমান রয়েছে। অভিযোগে অভিযুক্ত হিসেবে মোঃ হাবিবুর রহমান (পিতা: মৃত মানিক সরদার), গ্রাম ও পোস্ট আশোকাঠী, গৌরনদী, বরিশাল–এর নাম উল্লেখ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, হাসপাতালের সামনের সরকারি জায়গাটি জনস্বার্থে উন্মুক্ত থাকার কথা। সেখানে স্থাপনা নির্মাণের ফলে রোগী ও তাদের স্বজনদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এতে হাসপাতালের পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কের আশোকাঠী হাসপাতাল সংলগ্ন বরিশাল সড়ক বিভাগের (সওজ) অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ও সার্ভেয়ার একাধিকবার মৌখিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে রাতের আঁধারে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সচেতন মহলের মতে, স্থাপনাগুলো অনুমোদনবিহীন প্রমাণিত হলে দ্রুত উচ্ছেদ ও জায়গা পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন