ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে কর্মচারী পেটানোর অভিযোগে দোকান মালিক গ্রেফতার

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান:

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার নুর টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানের মালিকের বিরুদ্ধে দুই কর্মচারীকে সারারাত আটকে রেখে নির্যাতন ও হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের পূর্বের স্টাফদের হিসাব-নিকাশে গরমিল নিয়ে বিরোধের জেরে বর্তমান কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে তাদের দোকানের ভেতরে আটকে রেখে রাতভর মারধর করা হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

ভুক্তভোগী ছাব্বির হোসেনের মা মুঠোফোনে বিষয়টি জানতে পেরে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেন। পরে ভোররাতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. সমিরণ হাওলাদার প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

আহতদের মধ্যে রয়েছেন মোঃ নুর আলম সরদার (৫০), পিতা: আব্দুল কাদের সরদার, গ্রাম: ফুলেশ্রী, ডাকঘর: গৈলা, থানা: আগৈলঝাড়া এবং মোঃ ছাব্বির হোসেন (২৪), পিতা: মোঃ লালমিয়া বয়াতী, গ্রাম: হস্তিসন্ড, ডাকঘর: হস্তিসন্ড, থানা: উজিরপুর।

তাদের অভিযোগ, অভিযুক্ত মোঃ সুজন সরদার (পিতা: হানিফ সরদার) ও তার স্ত্রী মদিনা বেগম (২৫), গ্রাম: ফুলেশ্রী, তাদের মারধর করেন। এছাড়া সুজন সরদারের স্ত্রী ধারালো বটি দিয়ে আঘাত করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে তারিক হাসান রাসেল, অফিসার ইনচার্জ (ওসি), গৌরনদী মডেল থানা জানান, ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নূর হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে কর্মচারী পেটানোর অভিযোগে দোকান মালিক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান:

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার নুর টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানের মালিকের বিরুদ্ধে দুই কর্মচারীকে সারারাত আটকে রেখে নির্যাতন ও হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের পূর্বের স্টাফদের হিসাব-নিকাশে গরমিল নিয়ে বিরোধের জেরে বর্তমান কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে তাদের দোকানের ভেতরে আটকে রেখে রাতভর মারধর করা হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

ভুক্তভোগী ছাব্বির হোসেনের মা মুঠোফোনে বিষয়টি জানতে পেরে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেন। পরে ভোররাতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. সমিরণ হাওলাদার প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

আহতদের মধ্যে রয়েছেন মোঃ নুর আলম সরদার (৫০), পিতা: আব্দুল কাদের সরদার, গ্রাম: ফুলেশ্রী, ডাকঘর: গৈলা, থানা: আগৈলঝাড়া এবং মোঃ ছাব্বির হোসেন (২৪), পিতা: মোঃ লালমিয়া বয়াতী, গ্রাম: হস্তিসন্ড, ডাকঘর: হস্তিসন্ড, থানা: উজিরপুর।

তাদের অভিযোগ, অভিযুক্ত মোঃ সুজন সরদার (পিতা: হানিফ সরদার) ও তার স্ত্রী মদিনা বেগম (২৫), গ্রাম: ফুলেশ্রী, তাদের মারধর করেন। এছাড়া সুজন সরদারের স্ত্রী ধারালো বটি দিয়ে আঘাত করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে তারিক হাসান রাসেল, অফিসার ইনচার্জ (ওসি), গৌরনদী মডেল থানা জানান, ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নূর হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪