ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বিধিবদ্ধ নিয়মেই সব সিদ্ধান্ত নেবে সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ছবিঃ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সবকিছুই বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে এবং আইন ও সংবিধান অনুসারেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে নিয়োগ, বহাল বা বাতিল সবকিছুরই নির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে তিনি বলেন, বাসসে ঘটে যাওয়া দুঃখজনক বিষয়টি আলোচনার মাধ্যমে এবং বিধি-বিধান অনুসরণ করেই সমাধান করা হবে।

উল্লেখ্য, বাসসের সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে গতকাল অফিস ছাড়তে হয়।

এ প্রসঙ্গে সাংবাদিকরা বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি-তে কয়েকজন প্রতিবেদককে চাকরিচ্যুতির বিষয়ও তুলে ধরেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবেন। সংক্ষুব্ধ কর্মী ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এমন মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি এবং সাংবিধানিক পদ্ধতির মধ্যেই আছি।

তিনি বলেন, জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও সরকার সংবিধান নির্দেশিত পথ অনুসরণ করেছে। দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

বিষয় : জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিধিবদ্ধ নিয়মেই সব সিদ্ধান্ত নেবে সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সবকিছুই বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে এবং আইন ও সংবিধান অনুসারেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে নিয়োগ, বহাল বা বাতিল সবকিছুরই নির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে তিনি বলেন, বাসসে ঘটে যাওয়া দুঃখজনক বিষয়টি আলোচনার মাধ্যমে এবং বিধি-বিধান অনুসরণ করেই সমাধান করা হবে।

উল্লেখ্য, বাসসের সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে গতকাল অফিস ছাড়তে হয়।

এ প্রসঙ্গে সাংবাদিকরা বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি-তে কয়েকজন প্রতিবেদককে চাকরিচ্যুতির বিষয়ও তুলে ধরেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবেন। সংক্ষুব্ধ কর্মী ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এমন মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি এবং সাংবিধানিক পদ্ধতির মধ্যেই আছি।

তিনি বলেন, জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও সরকার সংবিধান নির্দেশিত পথ অনুসরণ করেছে। দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪