তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বজুড়ে গণমাধ্যমের কাঠামো ও ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে, যেখানে প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের তুলনায় একজন ইউটিউবারের প্রভাব ও পরিধি অনেক বেশি বেড়ে গেছে।
বুধবার ২৫ মার্চ ২০২৬, সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি ও কমিউনিকেশন সায়েন্সের দ্রুত বিকাশের ফলে অনলাইন পত্রিকা, আইপি টিভিসহ নতুন নতুন প্ল্যাটফর্মের উদ্ভব হয়েছে। এর ফলে প্রচলিত নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে অনেক মাধ্যম কাজ করছে, যা এখন আধুনিক সভ্যতার অংশে পরিণত হয়েছে।
তিনি বলেন, আগের মতো সরকার চাইলেই সবকিছু পুরোনো আইনি কাঠামোর আওতায় আনা সম্ভব নয়। পুরো বিষয়টি এখন একটি কৌশলগত আলোচনার (স্ট্র্যাটেজিক ডিসকাশন) বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই সরকার একটি পরিকল্পিত পদক্ষেপ নিতে চায়। এ কারণে তিনি আপাতত বিচ্ছিন্ন বা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চান না বলেও জানান।
এছাড়া গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা তথ্য মন্ত্রণালয়ের নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এই দায়িত্ব পালনে উদ্যোক্তাদের ওপর কতটুকু চাপ প্রয়োগ করা যাবে, সে বিষয়ে স্পষ্ট কোনো আইন নেই। তাই বিষয়টি সমন্বিত আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বিষয় : BNP তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন