মাদারীপুর জেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার থানাধীন মেলকাই এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী ইমরান পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসের মধ্যে মেলকাই এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সড়কে চলাচলরত একটি ভ্যানও বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস ও ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন