ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো জনতা

বরিশাল, ১৯ ফেব্রুয়ারি: বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়রা বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন পিযুষকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার থেকে ৪শ পিচ ইয়াবাসহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষকে একটি মোটরসাইকেলসহ স্থানীয়রা আটক করে। আটককৃতদের মধ্যে ছিলেন মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহ।

আটক পিযুষ বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা। আটক হওয়ার খবর পেয়ে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে পিযুষকে তার বনকারী মোটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসে।

জানা যায়, এর আগে গত বছর ১৪ অক্টোবর পিযুষ ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ তার দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারকে গ্রেফতার করেছিলেন এসআই মিল্পন মন্ডল। স্থানীয়রা তাকে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে চেনেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গ্রেফতারকৃত পিযুষকে বরিশাল আদালতে প্রেরণ করা হবে।

বিষয় : গৌরনদী বরিশাল আগৈলঝাড়ায়

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বরিশালে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো জনতা

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশাল, ১৯ ফেব্রুয়ারি: বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়রা বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন পিযুষকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার থেকে ৪শ পিচ ইয়াবাসহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষকে একটি মোটরসাইকেলসহ স্থানীয়রা আটক করে। আটককৃতদের মধ্যে ছিলেন মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহ।

আটক পিযুষ বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা। আটক হওয়ার খবর পেয়ে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে পিযুষকে তার বনকারী মোটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসে।

জানা যায়, এর আগে গত বছর ১৪ অক্টোবর পিযুষ ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ তার দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারকে গ্রেফতার করেছিলেন এসআই মিল্পন মন্ডল। স্থানীয়রা তাকে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে চেনেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গ্রেফতারকৃত পিযুষকে বরিশাল আদালতে প্রেরণ করা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪