ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

আত্মসমর্পণের পর জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক

ছবিঃ সংগৃহীত

২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-এ হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আদালতের বিচারক এস এম শরীয়াতুল্লাহ তার আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নাজিম উদ্দিন পান্না।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর এবং জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

ওই মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইউনুস। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত কারও সঙ্গে কথা না বলে মোটরসাইকেলযোগে দ্রুত স্থান ত্যাগ করেন।

বিষয় : আওয়ামী লীগ বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আত্মসমর্পণের পর জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-এ হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আদালতের বিচারক এস এম শরীয়াতুল্লাহ তার আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নাজিম উদ্দিন পান্না।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর এবং জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

ওই মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইউনুস। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত কারও সঙ্গে কথা না বলে মোটরসাইকেলযোগে দ্রুত স্থান ত্যাগ করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪