ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুল গ্রামে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল জেলা উত্তরের সংগ্রামী সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম খোকন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হাওলাদার, সরকারি গৌরনদী কলেজের সাবেক সাধারণ সম্পাদক মো. শামিমুল হক শামীম। এছাড়াও স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। তিনি সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আয়োজনের মূল উদ্যোক্তা জনাব কবির হোসেন হাওলাদারকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। তাঁর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

ইফতার ও আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুল গ্রামে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল জেলা উত্তরের সংগ্রামী সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম খোকন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হাওলাদার, সরকারি গৌরনদী কলেজের সাবেক সাধারণ সম্পাদক মো. শামিমুল হক শামীম। এছাড়াও স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। তিনি সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আয়োজনের মূল উদ্যোক্তা জনাব কবির হোসেন হাওলাদারকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। তাঁর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

ইফতার ও আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪