ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ অনুযায়ী, সুমন শেখ নামে স্থানীয় এক ব্যবসায়ীর বসতবাড়িকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। সুমন শেখ জানান, তারাবির নামাজ শেষে তিনি নিচতলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ দোতলা থেকে পরপর চারটি বিকট শব্দ শুনতে পান। দ্রুত উপরে গিয়ে তিনি দেখেন, তার শোবার ঘরের জানালার গ্লাস ভাঙা এবং সেখানে চারটি ছিদ্র রয়েছে।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন।

কোটালীপাড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি আগ্নেয়াস্ত্রের গুলি নাকি গুলতি দিয়ে ছোড়া কিছু তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয় : কোটালীপাড়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ অনুযায়ী, সুমন শেখ নামে স্থানীয় এক ব্যবসায়ীর বসতবাড়িকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। সুমন শেখ জানান, তারাবির নামাজ শেষে তিনি নিচতলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ দোতলা থেকে পরপর চারটি বিকট শব্দ শুনতে পান। দ্রুত উপরে গিয়ে তিনি দেখেন, তার শোবার ঘরের জানালার গ্লাস ভাঙা এবং সেখানে চারটি ছিদ্র রয়েছে।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন।

কোটালীপাড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি আগ্নেয়াস্ত্রের গুলি নাকি গুলতি দিয়ে ছোড়া কিছু তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪