বুধবার (২৫ ফেব্রুয়ারি): বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)–কে জনগণের প্রকৃত প্রচারমাধ্যম হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, বিটিভিকে আধুনিক ও জনমুখী প্ল্যাটফর্মে রূপান্তর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তরুণ প্রজন্মের মূল্যবোধ গড়ে তুলতে বিটিভি, বেতার ও সামাজিক মাধ্যমকে কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। গণমাধ্যমকে জনগণের আস্থা ও অংশগ্রহণের জায়গায় নিয়ে যেতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিটিভি নতুনভাবে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে সক্ষম হবে এবং তথ্যভিত্তিক ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখবে।
বিষয় : জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রী
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন