পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গৌরনদী পৌরসভা ৩নং ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) ১১ রমজান বিকেলে লাখেরাজ কসবাস্থ কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী আবুল আজাদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নু, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশীদ ও মোঃ বাবুল দর্জি। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সাবেক ছাত্রনেতা মোঃ সিরাজ সরদার, গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাব, মোঃ শহিদ সিকদার, যুব নেতা নুরু উদ্দিন বুদ্ধি, মোঃ জাকির হাওলাদার, মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার পূর্ব মুহূর্তে দেশবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিষয় : গৌরনদী বরিশাল ইফতার ও দোয়া
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন