ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত, অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-কে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ ভর্তি থাকা এই বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা রয়েছে। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল সিঙ্গাপুর-এর নিউরোসায়েন্স বিভাগে তাকে ভর্তি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ পরিবারের সদস্যরা এবং কর্তব্যরত চিকিৎসকরা।

এর আগে গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

বিষয় : মির্জা আব্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-কে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ ভর্তি থাকা এই বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা রয়েছে। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল সিঙ্গাপুর-এর নিউরোসায়েন্স বিভাগে তাকে ভর্তি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ পরিবারের সদস্যরা এবং কর্তব্যরত চিকিৎসকরা।

এর আগে গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪