ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

হাসপাতাল পরিদর্শনে গিয়ে আবারও চিকিৎসকদের পেলেন না স্বাস্থ্য মন্ত্রী

ছবিঃ সংগৃহীত

আবারও আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি ও নানা অব্যবস্থাপনার চিত্র দেখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

রোগী ও তাদের স্বজনরা মন্ত্রীর কাছে চিকিৎসক সংকট এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়া নিয়ে অভিযোগ করেন। পরিদর্শনের সময় মন্ত্রী দেখতে পান, অনুমোদিত সংখ্যার তুলনায় অনেক চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, একটি উপজেলা হাসপাতালে ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও অনেকেই অনুপস্থিত থাকলে স্বাভাবিকভাবে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকবেন না বা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, বিভিন্ন হাসপাতালে ওষুধ সরবরাহে অনিয়ম, রোগীদের জন্য বরাদ্দ খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক-নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম বন্ধে নজরদারি আরও জোরদার করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত ৩২ জন চিকিৎসকের মধ্যে ১২ জন বিভিন্ন স্থানে সংযুক্ত (অ্যাটাচমেন্ট) রয়েছেন। এছাড়া আরও কয়েকজন চিকিৎসক ওইদিন অনুপস্থিত ছিলেন। ফলে সীমিত জনবল নিয়েই হাসপাতালের সেবা কার্যক্রম চালাতে হচ্ছে।

এর আগে নরসিংদী জেলার একটি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়েও কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে পাননি স্বাস্থ্য মন্ত্রী। সে সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

বিষয় : হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হাসপাতাল পরিদর্শনে গিয়ে আবারও চিকিৎসকদের পেলেন না স্বাস্থ্য মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

আবারও আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি ও নানা অব্যবস্থাপনার চিত্র দেখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

রোগী ও তাদের স্বজনরা মন্ত্রীর কাছে চিকিৎসক সংকট এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়া নিয়ে অভিযোগ করেন। পরিদর্শনের সময় মন্ত্রী দেখতে পান, অনুমোদিত সংখ্যার তুলনায় অনেক চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, একটি উপজেলা হাসপাতালে ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও অনেকেই অনুপস্থিত থাকলে স্বাভাবিকভাবে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকবেন না বা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, বিভিন্ন হাসপাতালে ওষুধ সরবরাহে অনিয়ম, রোগীদের জন্য বরাদ্দ খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক-নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম বন্ধে নজরদারি আরও জোরদার করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত ৩২ জন চিকিৎসকের মধ্যে ১২ জন বিভিন্ন স্থানে সংযুক্ত (অ্যাটাচমেন্ট) রয়েছেন। এছাড়া আরও কয়েকজন চিকিৎসক ওইদিন অনুপস্থিত ছিলেন। ফলে সীমিত জনবল নিয়েই হাসপাতালের সেবা কার্যক্রম চালাতে হচ্ছে।

এর আগে নরসিংদী জেলার একটি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়েও কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে পাননি স্বাস্থ্য মন্ত্রী। সে সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪