ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ছব্দের আলী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

ছবিঃ সংগৃহীত

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান:

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে “মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশন”-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবির তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান ফকির, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন বারেক, প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোঃ মাইনুল ইসলাম (মানু), খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদ হোসেন সিকদার, মহিলা নেত্রী মোসাঃ পাপিয়া বেগম এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদারের জীবন ও কর্মের কথা তুলে ধরে বলেন, তিনি জমিদার বংশের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং জীবদ্দশায় সততা, মানবিকতা ও সমাজসেবার মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি গৌরনদী উপজেলায় তালুকদার সরকারি কর (খাজনা) আদায়ের দায়িত্বে ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তারা আরও বলেন তার আদর্শ ও মানবিক মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়ে তার উত্তরসূরিরা মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ফাউন্ডেশনটির মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নেওয়া।

এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ২০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। আয়োজকরা জানান ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদারসহ তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার ইতালি প্রবাসী।

বিষয় : গৌরনদী নগদ অর্থ বিতরণ গোলাম কিবরিয়া তালুকদার ইতালি প্রবাসী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ছব্দের আলী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান:

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে “মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশন”-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবির তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান ফকির, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন বারেক, প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোঃ মাইনুল ইসলাম (মানু), খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদ হোসেন সিকদার, মহিলা নেত্রী মোসাঃ পাপিয়া বেগম এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদারের জীবন ও কর্মের কথা তুলে ধরে বলেন, তিনি জমিদার বংশের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং জীবদ্দশায় সততা, মানবিকতা ও সমাজসেবার মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি গৌরনদী উপজেলায় তালুকদার সরকারি কর (খাজনা) আদায়ের দায়িত্বে ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তারা আরও বলেন তার আদর্শ ও মানবিক মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়ে তার উত্তরসূরিরা মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ফাউন্ডেশনটির মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নেওয়া।

এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ২০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। আয়োজকরা জানান ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদারসহ তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার ইতালি প্রবাসী।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪