ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

দৌলতদিয়া বাসডুবি ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদী তলিয়ে গেছে। এতে এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস পন্টুনে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে পড়ে যায় এবং মুহূর্তেই তলিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। তবে দুর্ঘটনাস্থলের পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখনও পানির নিচে ডুবে থাকা বাসটির সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিট থেকে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাথমিক তথ্যে জানা যায়, দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে আসা বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত ৭ জন জীবিত ও ৪ জন মৃত উদ্ধার হলেও বাকি ৪৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে ঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : দৌলতদিয়া বাসডুবি ৪ জনের ম'র'দেহ উদ্ধার,নিখোঁজ ৪৫

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দৌলতদিয়া বাসডুবি ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদী তলিয়ে গেছে। এতে এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস পন্টুনে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে পড়ে যায় এবং মুহূর্তেই তলিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। তবে দুর্ঘটনাস্থলের পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখনও পানির নিচে ডুবে থাকা বাসটির সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিট থেকে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাথমিক তথ্যে জানা যায়, দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে আসা বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত ৭ জন জীবিত ও ৪ জন মৃত উদ্ধার হলেও বাকি ৪৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে ঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪