ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

জ্বালানি মজুদদারি ঠেকাতে গৌরনদীতে প্রশাসনের অভিযান

গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখা এবং জ্বালানি মজুদদারি প্রতিরোধে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বাজারকেন্দ্রিক এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে জ্বালানি খাতে বিশেষ নজরদারি জোরদার করা হয়। পেট্রোল পাম্পসহ জ্বালানি সংশ্লিষ্ট বিভিন্ন দোকান, ডিপো ও খুচরা বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ সময় কোনো ধরনের অবৈধ মজুদ, অতিরিক্ত দাম আদায় কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা না করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানকে অবহিত করা হয়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, জ্বালানি মজুদদারি বা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো সুযোগ নেই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া অভিযানে গণপরিবহন খাতেও নজর দেওয়া হয়। সড়কে চলাচলকারী বাস, মিনিবাস ও অন্যান্য যানবাহনের কাগজপত্র, ভাড়া তালিকা ও যাত্রীসেবার মান যাচাই করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে চালক ও পরিবহন শ্রমিকদের সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে এনে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে তদারকি আরও জোরদার করা হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে জ্বালানি খাতে অনিয়ম কমবে এবং ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি মজুদদারি ঠেকাতে গৌরনদীতে প্রশাসনের অভিযান

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪