ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে একইদিনে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত, বিড়ালের কামড়ে আরও একজন

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় একইদিনে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া একইদিনে একটি বিড়ালের কামড়ে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি ও মাগুরাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন কটকস্থল গ্রামের সুমন তালুকদারের সাড়ে পাঁচ বছরের মেয়ে আবিদা, আল-আমিনের তিন বছরের ছেলে আয়াত, মিঠু সরদারের আট বছরের মেয়ে লাইজু, ইউনুস প্যাদার মেয়ে মুনা (২২), ইয়াছিন মিয়ার চার বছরের মেয়ে তাইয়েবা, মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম (৪০), সুন্দরদী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম (৩৬), একই গ্রামের রাজিব ঘরামীর সাড়ে তিন বছরের মেয়ে খাদিজা, টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী (৩৩), উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম (৫০), পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর (১২), শামীম ঘরামীর সাত বছরের মেয়ে সামিয়া, বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছয় বছরের ছেলে নবীন এবং পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২)।

এদিকে একইদিনে বিড়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গোপাল কুন্ডুর ছেলে মিটুল কুমার কুন্ডু (২৯)।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, এর আগের দিন (২৯ এপ্রিল) বাউরগাতি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম (৪৬), শাওড়া গ্রামের ইমরান হোসেনের পাঁচ বছর বয়সী ছেলে আলজামিন কুকুরের কামড়ে এবং পতিহার গ্রামের ওমর গাজীর মেয়ে খাদিজা বেগম (২৮) বিড়ালের কামড়ে আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের দ্রুত হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

এলাকাবাসীর দাবি, হঠাৎ করে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বিষয় : গৌরনদী বরিশাল টরকি বন্দর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

গৌরনদীতে একইদিনে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত, বিড়ালের কামড়ে আরও একজন

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪