ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬
Today বাংলা নিউজ

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা, পলাতক মাদ্রাসাশিক্ষক র‌্যাবের হাতে আটক

ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক মাদ্রাসাশিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি দল গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করে।

ওসি আরও বলেন, “বিকেলের মধ্যে তাকে মদন থানায় হস্তান্তর করা হতে পারে।

এদিকে, র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) নাঈমুল হাসানও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুপুর ১২টার দিকে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা, পলাতক মাদ্রাসাশিক্ষক র‌্যাবের হাতে আটক

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক মাদ্রাসাশিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি দল গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করে।

ওসি আরও বলেন, “বিকেলের মধ্যে তাকে মদন থানায় হস্তান্তর করা হতে পারে।

এদিকে, র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) নাঈমুল হাসানও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুপুর ১২টার দিকে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪