ফারাক্কা ইস্যুর সমাধানে বিএনপির রাজনৈতিক অবস্থান ও অভিজ্ঞতার কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধানের শীষই জানে কীভাবে এ সমস্যার সমাধান করতে হয়।
শনিবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার কাছে এসেছে, সেটিই এখন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ফারাক্কা সমস্যার সমাধানে অতীতেও বিএনপি কার্যকর ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও জাতীয় স্বার্থ রক্ষায় ধানের শীষের রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের জনপ্রিয়তা ও ভবিষ্যৎ সাফল্যের অন্যতম ভিত্তি হলো মাওলানা ভাসানীর আদর্শ বহনকারী ধানের শীষের রাজনীতি। তার ভাষায়, এই প্রতীকের মধ্যেই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা নিহিত রয়েছে।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরেই গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তিটি নবায়নের উদ্যোগ নিতে হবে। এ জন্য সব রাজনৈতিক দল ও জনগণের মধ্যে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিষয় : বরিশাল জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রী
.png)
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন