ঢাকা   রোববার, ১৭ মে ২০২৬
ঢাকা   রোববার, ১৭ মে ২০২৬
Today বাংলা নিউজ

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত,স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, লেবার পেইন বিলম্বিত করে নরমাল ডেলিভারি নিশ্চিত করতে দেশে নতুন ওষুধ আনা হয়েছে। এ সেবা কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ মে) বিকেলে বেলাবো উপজেলা পরিষদ হলরুম আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আপনারা ধৈর্যের সঙ্গে আমাদের চিকিৎসাসেবা পাওয়ার জন্য অপেক্ষা করুন। আমরা দেশের সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আগামী আট বছরের মধ্যে দেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। আগামী জুলাই মাস থেকে নতুন করে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনা হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তাদের দ্রুত নাম নিবন্ধনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত নারী ভাতা সুবিধাভোগীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “আমি বলেছিলাম, আপনাদের আর জামাইয়ের কাছে হাত পাততে হবে না। এখন এমন ব্যবস্থা করা হচ্ছে, যাতে পরিবারের নারীরাই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমরা বেহেশতের টিকিট দেওয়ার কথা বলিনি। এমন কিছু দেওয়ার কথা বলেছি, যা মানুষের এই দুনিয়ার জীবনকে কল্যাণময় করবে।

তিনি জানান, সরকার নারীদের জন্য তিন ধরনের সহায়তা কার্যক্রম চালু করেছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, সন্তানদের সঠিকভাবে লালন-পালন করতে পারেন এবং মর্যাদার সঙ্গে মাতৃত্ব পালন করতে পারেন। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

বিষয় : BNP স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, লেবার পেইন বিলম্বিত করে নরমাল ডেলিভারি নিশ্চিত করতে দেশে নতুন ওষুধ আনা হয়েছে। এ সেবা কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ মে) বিকেলে বেলাবো উপজেলা পরিষদ হলরুম আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আপনারা ধৈর্যের সঙ্গে আমাদের চিকিৎসাসেবা পাওয়ার জন্য অপেক্ষা করুন। আমরা দেশের সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আগামী আট বছরের মধ্যে দেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। আগামী জুলাই মাস থেকে নতুন করে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনা হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তাদের দ্রুত নাম নিবন্ধনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত নারী ভাতা সুবিধাভোগীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “আমি বলেছিলাম, আপনাদের আর জামাইয়ের কাছে হাত পাততে হবে না। এখন এমন ব্যবস্থা করা হচ্ছে, যাতে পরিবারের নারীরাই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমরা বেহেশতের টিকিট দেওয়ার কথা বলিনি। এমন কিছু দেওয়ার কথা বলেছি, যা মানুষের এই দুনিয়ার জীবনকে কল্যাণময় করবে।

তিনি জানান, সরকার নারীদের জন্য তিন ধরনের সহায়তা কার্যক্রম চালু করেছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, সন্তানদের সঠিকভাবে লালন-পালন করতে পারেন এবং মর্যাদার সঙ্গে মাতৃত্ব পালন করতে পারেন। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪