ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি

ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এখনো নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বা তফসিল ঘোষণা না হলেও, সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে দলটির অভ্যন্তরে শুরু হয়েছে আলোচনা ও পর্যালোচনা। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থনের ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ মানদণ্ড নির্ধারণ করেছে বিএনপির নীতিনির্ধারণী মহল।

দলীয় সূত্রে জানা গেছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ ও অবদান এবং প্রার্থীর সামগ্রিক যোগ্যতা এই তিন বিষয়কে গুরুত্ব দিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে। পাশাপাশি জাতীয় নির্বাচনের মতো স্থানীয় পর্যায়েও জোটগত সমঝোতার বিষয়টি বিবেচনায় রাখছে দলটি।

বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন যেন নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্থানীয় পর্যায়ে অযাচিত হস্তক্ষেপ না করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তারা।

তবে এখনো স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দৃশ্যমান প্রস্তুতি শুরু হয়নি। সরকারের পক্ষ থেকে জানা গেছে, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

নির্বাচনের সম্ভাব্য সময়সূচির বার্তা তৃণমূলে পৌঁছানোর পর থেকেই বিএনপির সমর্থন প্রত্যাশী নেতারা মাঠে সক্রিয় হয়েছেন। অনেক সম্ভাব্য প্রার্থী দীর্ঘদিন ধরে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন।

স্থানীয় পর্যায়ে একাধিক নেতা দলীয় সমর্থন প্রত্যাশা করায় বিএনপিকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। অনেক ইউনিয়ন পরিষদে চার-পাঁচজন পর্যন্ত প্রার্থী সমর্থন চাচ্ছেন। তাদের মধ্যে কেউ স্থানীয় প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ, আবার কেউ নিজস্ব বলয়ের সমর্থন নিয়ে মাঠে রয়েছেন।

এদিকে, অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও বিভিন্ন পক্ষের অবস্থান বিবেচনায় নিয়েও কৌশলী সিদ্ধান্ত নিতে চায় বিএনপি।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, স্থানীয় সরকারের ক্ষেত্রে আঞ্চলিকতা, গোষ্ঠীগত বিষয়, এলাকার বাস্তবতা এবং প্রার্থীর গ্রহণযোগ্যতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, দলের প্রতি ত্যাগ ও অবদান এবং যোগ্যতার ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনে সমর্থন দেওয়া হবে।

সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক তৎপরতা বাড়ছে এবং প্রার্থী বাছাইয়ে সতর্ক অবস্থান নিয়েছে দলটির নীতিনির্ধারকরা।

বিষয় : বিএনপি স্থানীয় সরকার নির্বাচন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪