ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

বরিশাল উত্তর জেলা যুবদল নেতা সেন্টু খানের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা

ছবি: নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল উত্তর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে গৌরনদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, নলচিড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন তিনি।

রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সেন্টু খান জানান, তিনি বর্তমানে শারীরিক জটিলতায় ভুগছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্কয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। তিনি দেশ-বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

বার্তায় তিনি বলেন, আমি অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

সেন্টু খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিভিন্ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিচ্ছেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করছেন।

গৌরনদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং নলচিড়া ইউনিয়নের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, সেন্টু খান দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, মহান আল্লাহর রহমতে সাইয়েদুল আলম সেন্টু খান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং আগের মতো জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

বিষয় : barisal যুবদল নেতা সেন্টু খান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বরিশাল উত্তর জেলা যুবদল নেতা সেন্টু খানের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল উত্তর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে গৌরনদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, নলচিড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন তিনি।

রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সেন্টু খান জানান, তিনি বর্তমানে শারীরিক জটিলতায় ভুগছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্কয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। তিনি দেশ-বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

বার্তায় তিনি বলেন, আমি অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

সেন্টু খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিভিন্ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিচ্ছেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করছেন।

গৌরনদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং নলচিড়া ইউনিয়নের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, সেন্টু খান দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, মহান আল্লাহর রহমতে সাইয়েদুল আলম সেন্টু খান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং আগের মতো জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪