আগামী ১৩ জুলাই ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর গৌরনদী আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সার্বিক প্রস্তুতি, উন্নয়ন কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।
পরিদর্শনকালে তিনি বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সম্ভাব্য যাতায়াত পথ, জনসমাগমস্থল এবং সফর-সংশ্লিষ্ট বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
তথ্যমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরকে ঘিরে যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা না হয়, সেজন্য সবাইকে আন্তরিকতা, সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাটাজোর ইউনিয়নসহ পুরো গৌরনদী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য অবকাঠামোগত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সফর সফল করতে প্রশাসনের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গৌরনদী উপজেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ, সড়কসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতামূলক প্রস্তুতি চলছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে গৌরনদীসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা বাস্তবায়নের পথ আরও সুগম হবে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন