ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করতে বার্থী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

ছবি: নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ জুলাই তাঁর সফরকে সফল করতে শনিবার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলার কটকস্থল এলাকার এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান।

এ সময় আরও বক্তব্য দেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, যুগ্ম আহ্বায়ক ছাদী মীর, এস এম দেলোয়ার হোসেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইসহাক স্বন্যামত, জব্বার হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে গৌরনদীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা সার্বিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : গৌরনদী বরিশাল প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করতে বার্থী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ জুলাই তাঁর সফরকে সফল করতে শনিবার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলার কটকস্থল এলাকার এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান।

এ সময় আরও বক্তব্য দেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, যুগ্ম আহ্বায়ক ছাদী মীর, এস এম দেলোয়ার হোসেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইসহাক স্বন্যামত, জব্বার হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে গৌরনদীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা সার্বিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪