ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

জনগণের ওপর ক্ষমতা দেখালে তিনি দেশ, সরকার ও জনগণের শত্রু: গৌরনদীতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ছবি: নিজস্ব প্রতিনিধি

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বৃক্ষমেলার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে ব্যস্ত দিন কাটালেন তথ্যমন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ওপর যারা ক্ষমতা দেখান, তারা জনগণের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু এবং প্রধানমন্ত্রী তারেক রহমানেরও শত্রু। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং জনগণের সঙ্গে সম্মান ও সৌজন্যের সঙ্গে আচরণ করতে হবে। কারণ জনগণই ক্ষমতার মূল উৎস।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর হাইস্কুল মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। গাছকে লালন-পালন করে বড় করতে হবে। আজ যেসব চারা রোপণ করা হচ্ছে, সেগুলোর পরিচর্যা হচ্ছে কি না, আমি নিজেই তদারকি করব। যারা আন্তরিকতার সঙ্গে গাছকে সম্পদে পরিণত করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যদি বৃক্ষরোপণের উদ্দেশ্য শুধুই ছবি তুলে সংবাদপত্র ও টেলিভিশনে প্রচার করা হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার গরঙ্গল-কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে এক হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন, সেই স্মৃতিবিজড়িত খালের দুই পাশে সবুজ বনায়ন গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত স্লোগান “লাগাই গাছ, সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে বনভূমি বৃদ্ধি, নদী-খালপাড়ে বৃক্ষরোপণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি জোরদার করা সময়ের দাবি।

উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল বিভাগের বিভাগীয় বন সংরক্ষক মো. রেজাউল করিম, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর দুপুর ১২টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের হাতে যে চারা দেওয়া হয়েছে, সেটি শুধু লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যা করতে হবে। এই গাছই একদিন দেশের সম্পদে পরিণত হবে।

অনুষ্ঠান শেষে প্রায় ৬০০ শিক্ষার্থীর মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বক্তব্য দেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, বরিশাল জেলা বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কলেজের অধ্যক্ষ নির্মল হালদার।

পরে দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি কলেজ ও ১৪টি মাদ্রাসার প্রধানদের হাতে পাঁচটি করে গাছের চারা তুলে দেন। পাশাপাশি নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিষয় : গৌরনদী বরিশাল তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জনগণের ওপর ক্ষমতা দেখালে তিনি দেশ, সরকার ও জনগণের শত্রু: গৌরনদীতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪