ঢাকা   রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী টরকী বন্দরের প্রবীণ ব্যবসায়ী সিকদার আবুল হোসেনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদী টরকী বন্দরের প্রবীণ ব্যবসায়ী সিকদার আবুল হোসেনের ইন্তেকাল
ছবি: টুডে বাংলা নিউজ ২৪

ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সংবাদের গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ আলী বাবুর বাবা এবং টরকী বন্দরের প্রবীণ ওষুধ ব্যবসায়ী আবদুল্লাহে বাকী ওরফে সিকদার আবুল হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টরকী বন্দরস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন প্রবীণ এই ব্যবসায়ী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল ৯টায় তাঁর নিজ গ্রাম কটকস্থল চারঘাটা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

আবদুল্লাহে বাকী ওরফে সিকদার আবুল হোসেন টরকী বন্দরের একজন পরিচিত ও প্রবীণ ওষুধ ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ আলী বাবুর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিষয় : গৌরনদী বরিশাল সাংবাদিক

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদী টরকী বন্দরের প্রবীণ ব্যবসায়ী সিকদার আবুল হোসেনের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সংবাদের গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ আলী বাবুর বাবা এবং টরকী বন্দরের প্রবীণ ওষুধ ব্যবসায়ী আবদুল্লাহে বাকী ওরফে সিকদার আবুল হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টরকী বন্দরস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন প্রবীণ এই ব্যবসায়ী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল ৯টায় তাঁর নিজ গ্রাম কটকস্থল চারঘাটা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

আবদুল্লাহে বাকী ওরফে সিকদার আবুল হোসেন টরকী বন্দরের একজন পরিচিত ও প্রবীণ ওষুধ ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে গৌরনদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ আলী বাবুর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪