ঢাকা   রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা   রোববার, ০৪ অক্টোবর ২০২৬
Today বাংলা নিউজ

নলচিড়ায় বিএনপির ৯ মনোনয়নপ্রত্যাশীর ঐক্যের বার্তা ‘দল যাকে দেবে, তার পক্ষেই মাঠে থাকব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

নলচিড়ায় বিএনপির ৯ মনোনয়নপ্রত্যাশীর ঐক্যের বার্তা ‘দল যাকে দেবে, তার পক্ষেই মাঠে থাকব’
ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে মনোনয়নপ্রত্যাশী ৯ প্রার্থীর এক মঞ্চে উপস্থিতি। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন নিয়ে মাঠে সক্রিয় থাকা এসব প্রার্থী প্রকাশ্যেই জানালেন দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় নলচিড়া ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় এ ঐক্যের চিত্র ফুটে ওঠে।

নলচিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএফএম জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান।

প্রধান বক্তা ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ এবং সদস্য সচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আকবার মোল্লা, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় নলচিড়া ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশী হিসেবে বক্তব্য দেন আবু বকর গাজী, মো. জামাল উদ্দিন ফকির, মো. সাইয়েদুল আলম সেন্টু খান, মো. শামিম আহমেদ, মো. কামরুজ্জামান খোকন, মো. হারুন সিকদার, মো. শাহে আলম হাওলাদার, কে এম আনোয়ার হোসেন বাদল ও মো. ফুয়াদ হোসেন এ্যনি।

বক্তব্যে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা ও আনুগত্যের কথা তুলে ধরেন। তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাকে দলীয়ভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, দলীয় স্বার্থে সবাই সেই প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

তাদের এ ঘোষণায় ব্যক্তিগত মনোনয়নপ্রত্যাশার চেয়ে দলীয় ঐক্য ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার বার্তা উঠে আসে। একইসঙ্গে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

নলচিড়া ইউনিয়নে মনোনয়নপ্রত্যাশী ৯ জনের একই মঞ্চে দাঁড়িয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা স্থানীয় বিএনপির রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।

বিষয় : gournadi barisal

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নলচিড়ায় বিএনপির ৯ মনোনয়নপ্রত্যাশীর ঐক্যের বার্তা ‘দল যাকে দেবে, তার পক্ষেই মাঠে থাকব’

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪