বরিশালের গৌরনদীতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান আকবার ও মোঃ হুমায়ুন পাইক, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গাজী দেলোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আলামিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান জয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান মুকুল খান বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। তাই চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম কাম্য নয়। সেবার নামে যেন কোনো সাধারণ ও নিরীহ রোগী হয়রানির শিকার না হন কিংবা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তিনি রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও যথাযথ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, একটি ডায়াগনস্টিক সেন্টারের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের আস্থা অর্জন করা। রোগীদের সঙ্গে ভালো আচরণ, সঠিক পরীক্ষা-নিরীক্ষা এবং মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের আস্থার জায়গা তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গৌরনদীর মানুষের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা বিবেচনায় এ ধরনের একটি প্রতিষ্ঠান স্থানীয় স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে সেবার মান বজায় রাখা এবং রোগীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।
মিলাদ ও দোয়া মাহফিলে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও সফলতা কামনার পাশাপাশি দেশ, জাতি এবং এলাকার মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মোঃ সজিব হাওলাদার, মোঃ সাকিল হাওলাদার, মোঃ নয়ন সরদার ও মোঃ মাহিম তালুকদার। তাঁরা প্রতিষ্ঠানটির মাধ্যমে স্থানীয় মানুষের জন্য আন্তরিক ও মানসম্মত ডায়াগনস্টিক সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
.png)
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন