ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ
সর্বশেষ
 ভারতে ১৫ মসজিদে সিলগালা

ভারতে ১৫ মসজিদে সিলগালা

ভারতের অরুণাচল প্রদেশ সরকার রাজধানী ইটানগরে ১৫টি মসজিদ স্থাপনায় সিলগালা করেছে। অবৈধ বসতি স্থাপন ও রাজ্যের জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।শুক্রবার (৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও) রাজধানী এলাকায় অনুমোদনহীন ধর্মীয় স্থাপনা ও কথিত অবৈধ দখলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল। সংগঠনটি এ বিষয়ে ২৪ ঘণ্টার বন্ধ কর্মসূচিও পালন করে এবং দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি.ডি. সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে এপিআইওয়াইও নেতাদের বৈঠকের পর বিষয়টি সরকারের নজরে আসে। এরপর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়।সরকারি জরিপে রাজধানী কমপ্লেক্স এলাকায় ১৫টি অনুমোদনহীন মসজিদ স্থাপনা শনাক্ত করা হয়। প্রশাসন আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে ১২টি স্থাপনা সিলগালা বা খালি করে। পরে বাকি তিনটি স্থাপনার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়।শিক্ষামন্ত্রী সোনা বলেন, আন্দোলনকারীদের উত্থাপিত বিষয়গুলো প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয়েছে। তিনি জনস্বার্থে ভবিষ্যতে বন্ধ কর্মসূচি পুনর্বিবেচনার আহ্বানও জানান।এ ঘটনাকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশে অবৈধ অভিবাসন, জনসংখ্যাগত পরিবর্তন এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, আদিবাসী পরিচয় ও সাংবিধানিক সুরক্ষা বজায় রাখা তাদের অন্যতম অগ্রাধিকার এবং সব ধরনের পদক্ষেপ আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হবে।
১০ ঘন্টা আগে

বিয়ের প্রলোভনে নাবালিকা স্কুলছাত্রী অপহরণ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে নাবালিকা স্কুলছাত্রী অপহরণ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

স্বচ্ছ ভোটে পরিবর্তনের প্রত্যাশা, ইনসাফের পক্ষে তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরা

স্বচ্ছ ভোটে পরিবর্তনের প্রত্যাশা, ইনসাফের পক্ষে তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরা

জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, সভাপতি জাহাঙ্গীর শিকদার, সম্পাদক আশরাফুল আমিন খান

জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, সভাপতি জাহাঙ্গীর শিকদার, সম্পাদক আশরাফুল আমিন খান

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

গৌরনদীতে জামিনে মুক্তির পর সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

গৌরনদীতে জামিনে মুক্তির পর সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

বিএনপি ক্ষমতায় এলে টাকার বিনিময়ে চাকরি নয়, হবে মেধার মূল্যায়ন :ডা. জাহিদ হোসেন

বিএনপি ক্ষমতায় এলে টাকার বিনিময়ে চাকরি নয়, হবে মেধার মূল্যায়ন :ডা. জাহিদ হোসেন

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

দাঊদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণে নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে

দাঊদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণে নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে

কুমিল্লা বিএনপি-৬ আসনে তীব্র উত্তেজনা স্বতন্ত্র হলে ইয়াছিনের জয় নিশ্চিত দাবি তৃণমূলের

কুমিল্লা বিএনপি-৬ আসনে তীব্র উত্তেজনা স্বতন্ত্র হলে ইয়াছিনের জয় নিশ্চিত দাবি তৃণমূলের

 ভারতে ১৫ মসজিদে সিলগালা

ভারতে ১৫ মসজিদে সিলগালা

 মাদারীপুর ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ জন গ্রেফতার

মাদারীপুর ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ জন গ্রেফতার

গৌরনদীতে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

গৌরনদীতে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

টরকী বন্দরের ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

টরকী বন্দরের ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে গৌরনদী, আলোচনায় বিদেশি নববধূ

ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে গৌরনদী, আলোচনায় বিদেশি নববধূ

মাহিলাড়া বাজারে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ, সজল খানের বিরুদ্ধে জমি বিক্রির অভিযোগ

মাহিলাড়া বাজারে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ, সজল খানের বিরুদ্ধে জমি বিক্রির অভিযোগ

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

টাকা আত্মসাত মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

টাকা আত্মসাত মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গৌরনদীর টরকীতে জমজমাট কোরবানির চামড়ার বাজার ৩৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি

পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর চামড়ার বাজার। উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে মৌসুমি ব্যবসায়ী, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা চামড়া নিয়ে আসছেন টরকীর আড়তে বিক্রির জন্য।২৮ মে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত টরকী বাসস্ট্যান্ড এলাকায় চামড়া কেনাবেচায় ব্যাপক ব্যস্ততা দেখা যায়। বাজার ঘুরে দেখা গেছে, গরুর চামড়া মানভেদে প্রতি পিচ ৩৫০ টাকা থেকে ৭০০ টাকায় ক্রয়-বিক্রয় হচ্ছে। তবে দাম তুলনামূলক কম হওয়ায় অনেক বিক্রেতার মাঝে হতাশাও লক্ষ্য করা গেছে।টরকীর একাধিক আড়তদার জানান, সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ হাজার পিচ চামড়া ক্রয় করা হয়েছে। চামড়াগুলো দ্রুত সংরক্ষণের জন্য শ্রমিকরা লবণ দিয়ে মজুদ করার কাজ করছেন।মৌসুমি ব্যবসায়ীরা জানান, প্রতিবছরের মতো এবারও তারা বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে টরকী আড়তে নিয়ে এসেছেন। তবে পরিবহন খরচ ও শ্রমিক ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লাভ নিয়ে শঙ্কা রয়েছে তাদের মাঝে।এদিকে স্থানীয়দের মতে, টরকী বাসস্ট্যান্ড এলাকার চামড়ার আড়ত কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছরই প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। এবারও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক, ভ্যান ও ইজিবাইকে করে চামড়া আনতে দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের।

গৌরনদীর টরকীতে জমজমাট কোরবানির চামড়ার বাজার ৩৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি
১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন
কোন পোস্ট নেই !