ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময়

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময়

গৌরনদীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

বরিশাল জেলার ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ গৌরনদী উপজেলা—যার আয়তন ১৪৪.১৮ বর্গ কিলোমিটার এবং নির্বাচনী এলাকা বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) হিসেবে পরিচিত। এ উপজেলার জনসংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫৮৬ জন। শিক্ষা, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি থাকলেও মাদক ও জনদুর্ভোগের কারণে দীর্ঘদিন ধরে ভিন্নধর্মী চ্যালেঞ্জের মুখে রয়েছে এলাকাটি।

১৮০৬ সালে থানা হিসেবে প্রতিষ্ঠিত গৌরনদীকে ১৯৮২ সালে উপজেলায় রূপান্তর করা হয়। বর্তমানে উপজেলাটির গড় শিক্ষার হার ৬০.৯% এবং জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎস কৃষি। ধান, পান, আলু, গম ও শাকসবজি এখানে প্রধান কৃষিপণ্য। ১১৯ কিলোমিটার পাকা সড়ক, ২৭৫ কিলোমিটার কাঁচা রাস্তা এবং ২১৫ কিলোমিটার নৌপথ যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে।

এ উপজেলাটিতে জননিরাপত্তা ও মাদক নির্মূলে দীর্ঘদিন ধরে জনমানুষের প্রত্যাশা ছিল কার্যকর পদক্ষেপ। বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে গৌরনদী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মো. তারিক হাসান রাসেল। যোগদানের পর তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেন। এর অংশ হিসেবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে তিনি ধারাবাহিক মতবিনিময় করছেন।

সেই ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় গৌরনদী মডেল থানার নবাগত ওসি তার কার্যালয়ে গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও নেতৃবৃন্দসহ সকল সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন—উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি লোকমান হোসেন রাজু, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়েজিদ রনি, সহসাংগঠনিক সম্পাদক মাসুদ সরদার, কোষাধ্যক্ষ ইয়াদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন খান, দপ্তর সম্পাদক এসএম নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন হাওলাদার, সাকিবুল্লা বিল্লাল, সিফাত হোসেন সাগর, সদস্য হিরা রহমান সাদ্দাম, আহম্মেদ রনি ফকির ও সদস্য মোঃ সুজন শরীফ।

এসময় ওসি তারিক হাসান রাসেল সাংবাদিকদের উদ্দেশে বলেন—সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গৌরনদীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও মাদক নির্মূলে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানায় কর্মরত এসআই ইকবল হোসেন, সোহেল মাহমুদসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

বিষয় : গৌরনদী বরিশাল মত বিনিময় সভা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪