ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী টরকীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদী টরকীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার মৃত্যু নিয়ে রহস্য

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনীম নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসির উদ্দিন হাওলাদার বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার বাসিন্দা বশির উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন। স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি বাসা থেকে বের হন। তবে কী কারণে তিনি গৌরনদীতে এসেছিলেন, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা গৌরনদী উপজেলা হাসপাতালে এসে পৌঁছান।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : গৌরনদী বরিশাল টরকী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদী টরকীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনীম নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসির উদ্দিন হাওলাদার বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার বাসিন্দা বশির উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন। স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি বাসা থেকে বের হন। তবে কী কারণে তিনি গৌরনদীতে এসেছিলেন, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা গৌরনদী উপজেলা হাসপাতালে এসে পৌঁছান।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪