ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বিএনপির এক বড় নেতার ফোন ‘হজরত দরজা খোলা’ চরমোনাই পীর

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বিএনপির এক বড় নেতার ফোন ‘হজরত দরজা খোলা’ চরমোনাই পীর
ছবিঃ চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাখা প্রতীকের বাক্সকে বাংলাদেশের একমাত্র ইসলামের ব্যালট বাক্স বলে মন্তব্য করেছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজী মো. ইবরাহীমকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

চরমোনাই পীর বলেন, এতদিন আমাদের সংসদে যাওয়ার কি সুযোগ ছিল না—এই প্রশ্নের উত্তর হলো, সুযোগ এখনো আছে। কিছুদিন আগেও বিএনপির একজন বড় নেতা আমাকে মোবাইলে বলেছেন—হজরত, দরজা খোলা। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি, এই দরজা খোলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। আমরা রাজনীতি করি এ দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য।

তিনি আরও বলেন, যারা একপথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, তাদের হাতে মানুষ ও দেশ নিরাপদ নয়। যদিও এ বিষয়ে তিনি কারও নাম উল্লেখ করেননি।

জনসভায় বক্তৃতাকালে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাখা প্রতীকের ব্যালট বাক্সই বাংলাদেশের একমাত্র ইসলামের ব্যালট বাক্স।

বিষয় : গৌরনদী বরিশাল চরমোনাই পীর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিএনপির এক বড় নেতার ফোন ‘হজরত দরজা খোলা’ চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাখা প্রতীকের বাক্সকে বাংলাদেশের একমাত্র ইসলামের ব্যালট বাক্স বলে মন্তব্য করেছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজী মো. ইবরাহীমকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

চরমোনাই পীর বলেন, এতদিন আমাদের সংসদে যাওয়ার কি সুযোগ ছিল না—এই প্রশ্নের উত্তর হলো, সুযোগ এখনো আছে। কিছুদিন আগেও বিএনপির একজন বড় নেতা আমাকে মোবাইলে বলেছেন—হজরত, দরজা খোলা। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি, এই দরজা খোলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। আমরা রাজনীতি করি এ দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য।

তিনি আরও বলেন, যারা একপথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, তাদের হাতে মানুষ ও দেশ নিরাপদ নয়। যদিও এ বিষয়ে তিনি কারও নাম উল্লেখ করেননি।

জনসভায় বক্তৃতাকালে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাখা প্রতীকের ব্যালট বাক্সই বাংলাদেশের একমাত্র ইসলামের ব্যালট বাক্স।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪