চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণপুর পৌরসভার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডসংলগ্ন মাঠে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া ও শাম দাস এবং সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস, হরি দাস ও রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, “বিএনপি সব ধর্ম ও মতের মানুষের দল। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। যোগদানকারীরা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে বিএনপির কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিষয় : বিএনপি সনাতন ধর্মাবলম্বী চাঁদপুর
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণপুর পৌরসভার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডসংলগ্ন মাঠে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া ও শাম দাস এবং সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস, হরি দাস ও রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, “বিএনপি সব ধর্ম ও মতের মানুষের দল। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। যোগদানকারীরা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে বিএনপির কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
.png)
আপনার মতামত লিখুন