ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, বিপুল পরিমাণ মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার টরকি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক দম্পতি হলেন একই এলাকার বাসিন্দা শামীম দেওয়ান (৪১) ও তার স্ত্রী তামান্না আখতার (৩২)।

স্থানীয় ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটক দম্পতি দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার একাধিক অভিযোগ থাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ইয়াবা, ফেনসিডিল, মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ১৭টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্র এবং মাদক চোরাচালানে ব্যবহৃত একটি চেকবই উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক দম্পতিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সমাজ থেকে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এদিকে, মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকলে এলাকার যুবসমাজ রক্ষা পাবে এবং সমাজে শান্তি ফিরে আসবে।

বিষয় : গৌরনদী বরিশাল সেনাবাহিনী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গৌরনদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, বিপুল পরিমাণ মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার টরকি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক দম্পতি হলেন একই এলাকার বাসিন্দা শামীম দেওয়ান (৪১) ও তার স্ত্রী তামান্না আখতার (৩২)।

স্থানীয় ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটক দম্পতি দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার একাধিক অভিযোগ থাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ইয়াবা, ফেনসিডিল, মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ১৭টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্র এবং মাদক চোরাচালানে ব্যবহৃত একটি চেকবই উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক দম্পতিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সমাজ থেকে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এদিকে, মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকলে এলাকার যুবসমাজ রক্ষা পাবে এবং সমাজে শান্তি ফিরে আসবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪