বরিশালের গৌরনদী উপজেলায় তেলবাহী একটি লরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি ফিলিং স্টেশন।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা ডিপো থেকে পেট্রোলবোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ করেই লরিটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত, কারণ লরিটি ছিল দাহ্য পদার্থে পূর্ণ।
তবে চালক পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত সিদ্ধান্ত নেন। তিনি লরিটিকে ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে ফিলিং স্টেশনটি বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্ভাব্য বিস্ফোরণের হাত থেকে রক্ষা পায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও অল্পের জন্য একটি ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন