ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ছবি: নিজস্ব প্রতিনিধি

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের গৌরনদী অংশে ধারাবাহিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, তীব্র যানজট ও জনদুর্ভোগের প্রতিবাদে এবং মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুমা বাদ ইল্লা বাসস্ট্যান্ড মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। 

এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

খাঞ্জাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এলাকার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের আস্থাভাজন, ইতালি প্রবাসী সমাজসেবক, ইউরোপ ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার দ্রুত ৬-লেনের উন্নতি করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেলেও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক এখনো দুই লেনের সীমাবদ্ধতায় রয়েছে। 

ফলে অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অপরিকল্পিত সংযোগ সড়ক এবং সংকীর্ণ সড়কের কারণে প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা।

বক্তারা সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, গত ২৩ জুন খাঞ্জাপুর বটতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কুয়েতপ্রবাসী সোহেল ফকির (২৮) যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন।  নিহত সোহেলের বাবা আবেগঘন কণ্ঠে বলেন, আর কোনো বাবার বুক যেন এভাবে খালি না হয়। আমরা দ্রুত ৬ লেন মহাসড়ক চাই।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা, দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪