বরিশালের গৌরনদীর বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর বরিশাল জেলা উত্তর শাখার সদস্য এবং গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হকের বড় ছেলে সৈয়দ নেয়ামুল হক (৩৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকার সাভার এলাকায় মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের বাসিন্দা সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বড় ছেলে সৈয়দ নেয়ামুল হক দীর্ঘদিন ধরে সাভারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথে যানজটের কারণে থেমে থাকা অবস্থায় পেছন থেকে বেপরোয়া গতির একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনাটি সাভারের ঠিক কোন এলাকায় ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় শোকে ভেঙে পড়েছেন নিহতের পরিবার। ছেলে হারানোর বেদনায় বিলাপ করছেন সাংবাদিক সৈয়দ নকিবুল হক। তার পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিকপুত্র সৈয়দ নেয়ামুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহ-সভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি, মো. শরীফ সুজনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নিহত সৈয়দ নেয়ামুল হকের জানাজার নামাজ আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) রাত ৯টা ৩০ মিনিটে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন