ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

নিহত নেয়ামুল হকের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার সিনিয়র সাংবাদিক ও গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হকের জ্যেষ্ঠ পুত্র, সড়ক দুর্ঘটনায় নিহত নেয়ামুল হকের কবর জিয়ারত করেছেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।

রবিবার (২৬ জুলাই) বিকেলে তিনি মরহুমের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

এ সময় বদিউজ্জামান মিন্টু পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, এমন অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাজধানী ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নেয়ামুল হক। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে গৌরনদীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

বিষয় : গৌরনদী বরিশাল টরকি বন্দর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

নিহত নেয়ামুল হকের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার সিনিয়র সাংবাদিক ও গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হকের জ্যেষ্ঠ পুত্র, সড়ক দুর্ঘটনায় নিহত নেয়ামুল হকের কবর জিয়ারত করেছেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।

রবিবার (২৬ জুলাই) বিকেলে তিনি মরহুমের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

এ সময় বদিউজ্জামান মিন্টু পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, এমন অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাজধানী ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নেয়ামুল হক। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে গৌরনদীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪