ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে ভয়াবহ আগুন, গুরুতর দগ্ধ বাইকার

বরিশালের গৌরনদীতে বোতলজাত তেল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাইকার গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের উত্তর প্রান্তে গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ওই বাইকার একটি Yamaha YZF-R15 মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকারটি বোতলে করে তেল বহন করছিলেন। পথিমধ্যে গয়নাঘাটা এলাকায় পৌঁছে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে তিনি বোতল থেকে তেল ভরার চেষ্টা করেন। এ সময় হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

ভোরবেলা হওয়ায় আশপাশে লোকজন কম থাকায় বাইকার নিজেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মোটরসাইকেলটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যদের বেশ কিছু সময় কাজ করতে হয়।

পরবর্তীতে আহত বাইকারের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশালের একটি হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল জানিয়েছে, বোতলজাত করে তেল বহন ও ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

তারা আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত পাম্প ছাড়া অন্য কোথাও থেকে তেল সংগ্রহ ও ব্যবহার না করাই উচিত। পাশাপাশি চলাচলের সময় সব ধরনের নিরাপত্তা বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে ভয়াবহ আগুন, গুরুতর দগ্ধ বাইকার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪