ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় পথচারী নিহত

গৌরনদী বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান। 

মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির বাস চাপায় ইউনুস সেরনিয়াবাত (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ইউনুস আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাফিজুর রহমানের ছোট মামা  সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

 দুর্ঘটনার পরে ঘাতক বাসটিতে থাকা ৬১ জন চক্ষু রোগী সহ উত্তেজিত জনগণের হাত থেকে বাঁচানোর জন্য  নিরাপদ আশ্রয়স্থল হিসাবে  আশোকাঠি পেট্রোল পাম্পে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরীফের অনুরোধে নিয়ে যাওয়া হয় 

উত্তেজিত পরিবেশে ঘাতক বাসে আগুন  ও ড্রাইভারকে মারধর এর  চেষ্টা করলে তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থানে ছুটে গিয়ে সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ  পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। 

পাশাপাশি বাসটিতে ৬১ জন  চক্ষু রোগীকে অন্যত্র গাড়ির ব্যবস্থা করে বরিশালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন বলেন, বরিশালগামী ফেম পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাপা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। এঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।

বিষয় : গৌরনদী barisal agoiljhara

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

গৌরনদীতে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় পথচারী নিহত

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

গৌরনদী বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান। 

মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির বাস চাপায় ইউনুস সেরনিয়াবাত (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ইউনুস আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাফিজুর রহমানের ছোট মামা  সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

 দুর্ঘটনার পরে ঘাতক বাসটিতে থাকা ৬১ জন চক্ষু রোগী সহ উত্তেজিত জনগণের হাত থেকে বাঁচানোর জন্য  নিরাপদ আশ্রয়স্থল হিসাবে  আশোকাঠি পেট্রোল পাম্পে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরীফের অনুরোধে নিয়ে যাওয়া হয় 

উত্তেজিত পরিবেশে ঘাতক বাসে আগুন  ও ড্রাইভারকে মারধর এর  চেষ্টা করলে তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থানে ছুটে গিয়ে সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ  পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। 

পাশাপাশি বাসটিতে ৬১ জন  চক্ষু রোগীকে অন্যত্র গাড়ির ব্যবস্থা করে বরিশালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন বলেন, বরিশালগামী ফেম পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাপা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। এঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪