বরিশালের গৌরনদীতে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে চালকসহ সাতজন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। পরে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর নন বলে জানা গেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টরকী বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সে করে গন্তব্যে পাঠানো হয়েছে। এ সময় দুর্ঘটনায় জড়িত উভয় যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
.png)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন