ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
Today বাংলা নিউজ

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-এ চাঁদার টাকা না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভুক্তভোগীদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জুম্মন ভূইয়ার অভিযোগ, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূইয়া ও বড় ভাই সুমন ভূইয়ার কাছে স্থানীয় সোহেল ভূইয়াসহ কয়েকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে গত সোমবার (১ জুন) রাতে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আব্দুল বাছেদ ভূইয়াকে শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং জুম্মন ও সুমন ভূইয়াকে মারধর করে আহত করা হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার পর অভিযুক্ত সোহেল ভূইয়া আহত হওয়ার নাটক করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে পরে তাকে হাসপাতালে পাওয়া যায়নি।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বাদল কুমার সাহা জানান, সোহেল ভূইয়া নামের এক রোগী ভর্তি হলেও পরে হাসপাতাল ত্যাগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এদিকে অভিযুক্ত সোহেল ভূইয়ার বক্তব্য পাওয়া যায়নি। রূপগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-এ চাঁদার টাকা না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভুক্তভোগীদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জুম্মন ভূইয়ার অভিযোগ, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূইয়া ও বড় ভাই সুমন ভূইয়ার কাছে স্থানীয় সোহেল ভূইয়াসহ কয়েকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে গত সোমবার (১ জুন) রাতে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আব্দুল বাছেদ ভূইয়াকে শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং জুম্মন ও সুমন ভূইয়াকে মারধর করে আহত করা হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার পর অভিযুক্ত সোহেল ভূইয়া আহত হওয়ার নাটক করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে পরে তাকে হাসপাতালে পাওয়া যায়নি।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বাদল কুমার সাহা জানান, সোহেল ভূইয়া নামের এক রোগী ভর্তি হলেও পরে হাসপাতাল ত্যাগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এদিকে অভিযুক্ত সোহেল ভূইয়ার বক্তব্য পাওয়া যায়নি। রূপগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪