গৌরনদী হাইওয়ে সড়কে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সচেতনতামূলক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন ও খাদ্য অনিয়মের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে ওভার স্পিড, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৬টি বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত পৃথক অভিযানে একটি রেস্টুরেন্টে ছত্রাকযুক্ত ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন পরিবহন কাউন্টারকে সতর্ক করে দেওয়া হয় যাতে আসন্ন ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়।
অন্যদিকে, গৌরনদী হাইওয়ে পুলিশ পৃথক অভিযানে ৭টি মামলায় আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গৌরনদী হাইওয়ে পুলিশ। এ সময় হাইওয়ে পুলিশ স্পিডোমিটার ব্যবহার করে যানবাহনের গতি নির্ণয়ে সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
.png)
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন