ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Today বাংলা নিউজ

টাকা আত্মসাত মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির গ্রাহকদের আমানতের টাকা আত্মসাতের মামলায় পরশমণি সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মারুফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার সূখনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরশমণি সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০২৪ সালে এক গ্রাহক মারুফ হাসানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

মামলার বিচার শেষে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর আদালত মারুফ হাসানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, মারুফ হাসান আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : আওয়ামী লীগ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

টাকা আত্মসাত মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির গ্রাহকদের আমানতের টাকা আত্মসাতের মামলায় পরশমণি সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মারুফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার সূখনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরশমণি সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০২৪ সালে এক গ্রাহক মারুফ হাসানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

মামলার বিচার শেষে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর আদালত মারুফ হাসানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, মারুফ হাসান আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪